আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শুক্রবার, মে ২৯, ২০২৬

যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ

Share

যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-২ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আব্দুল গফুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন।
বৃহস্পতিবার (১৪ মে) মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মাদক মুক্ত মিরপুর গঠন:
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, “মিরপুর উপজেলাকে সম্পূর্ণভাবে মাদকমুক্ত করতে হবে। মাদক ব্যবসার সাথে জড়িত বা এর পৃষ্ঠপোষক যেই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।” তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করার নির্দেশ দেন।

চলমান ব্রিজ নিয়ে কঠোর বার্তা:
উপজেলা সদরে নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘায়িত হওয়ায় জনভোগান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এমপি আব্দুল গফুর। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশ দিয়ে বলেন, “মিরপুর উপজেলা সদরের এই ব্রিজের কাজ যেকোনো মূল্যে দ্রুততম সময়ের মধ্যে শেষ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করতে হবে।” উন্নয়ন কাজে কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

চুরির ঘটনায় উদ্বেগ:
উপজেলায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব। তিনি রাতে পুলিশের টহল জোরদার করা এবং চুরির ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশানিক কর্মকর্তাগণ সাংবাদিক এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। জনস্বার্থে সংসদ সদস্যের এই সময়োপযোগী নির্দেশনাগুলোকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন