মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

শাহরাস্তিতে সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের সংবর্ধনা

Share



বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
আগামীকাল শাহরাস্তিতে স্বাধীনতা দিবসে সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের সংবর্ধনা ও কনসার্ট অনুষ্ঠিত হবে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মমিনুল হকের সংবর্ধনা ও স্বাধীনতা কনসার্টের আয়োজন করা হয়েছে ২৬ শে মার্চ ২০২৬ বিকাল ৩ ঘটিকায় বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায় টামটা দক্ষিণ ও উত্তর ২টি ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ মমিনুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটনের। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন শাহরাস্তি থানা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপন পাটোয়ারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলী।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী সাদিয়া লিজা ও শাহরিয়ার আরাফাত। আয়োজকদের সাথে কথা বলে জানা যায়। স্বাধীনতার ইতিহাস ঐতিহ্যকে ফুটিয়ে তোলা এবং এর সঠিক ইতিহাস তুলে ধরতে এবং স্থানীয় জনগণের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।

এ এছাড়াও স্থানীয় সাংসদ আগামীর শাহরাস্তি হাজিগঞ্জ বিনির্মাণে কি ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করতে চান এ বিষয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে নতুন প্রজন্মের সম্মুখে ঐতিহাসিক ভাষন প্রদান করবেন বলে স্থানীয় সূত্র জানায়।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন