বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
১০ জুন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এর দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম এর সহযোগীতায় এসআই আব্দুল কুদ্দুছ সরকার, এসআই মোহাম্মদ আল আমিন ভূঁইয়া ও এসআই আইয়ুব খাঁন সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানাধীন মেহের স্টেশন এলাকা ও শাহরাস্তি পৌরসভার বিভিন্ন এলাকায় রাত ০৮ ঘটিকা হইতে রাত ০৯ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করিয়া পড়াশোনা বাদ দিয়ে সন্ধ্যার পর অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করায় ০৫ জন কিশোরকে আটক করে পুুলিশ থানায় নিয়ে আসে।
তাঁদেরকে থানায় জিজ্ঞাসাবাদে তাঁদের মধ্যে ০৩ জন অষ্টম ও ০২ জন দশম শ্রেণীর ছাত্র বলে জানায়। এমন অবস্থায় পড়াশোনা বাদ দিয়ে সন্ধ্যার পর ঘুরাফেরা করার কারণ সম্পর্কে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা কোন প্রকার সদুত্তর দিতে না পারায়। পরবর্তীতে আটককৃত সকলের অভিভাবক থানায় আসিয়া আটককৃত কিশোররা ভবিষ্যতে পড়াশোনা বাদ দিয়ে সন্ধ্যার পর আর অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করিবে না মর্মে অঙ্গীকার করে।
পরবর্তীতে সিডিএমএস পর্যালোচনা করিয়া আটককৃত কিশোরদের বিরুদ্ধে থানায় কোন প্রকার অভিযোগ বা রেকর্ডপত্র না থাকায় তাঁদের সকলকে যার যার অবিভাবকের জিম্মায় প্রদান করা হয়।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। পুলিশ সর্বদা অপরাধ দমনে বদ্ধপরিকর। তাই শিশু কিশোর ও শিক্ষার্থীগণ যেন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে না পড়েন সেজন্যই আমাদের এমন অভিযান। তারই ধারাবাহিকতায় কিশোর গ্যাং, মোবাইল জুয়া, অনলাইন গেম ও মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Share
সাম্প্রতিক খবর


