মালদ্বীপ থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল
আজ ০৪ এপ্রিল ২০২৬, শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিরোপা জয়ী বাংলাদেশ দলকে ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই ঐতিহাসিক বিজয়কে স্মরণীয় করে রাখতে, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিমানবন্দর থেকে সরাসরি হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে সংবর্ধনা অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়।
এরআগে শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় শিরোপা জিতল বাংলাদেশ দল।

Share
সাম্প্রতিক খবর

