স্টাফ রিপোর্টার : সোহেল রানার
বেনাপোল পুটখালী সিমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় এসকফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার ( ১৪ জুলাই) সকালে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করা হয়।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল ও মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ( ১৪ জুলাই) সকালে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় এসকফ সিরাপ জব্দ করে। সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।

Share
সাম্প্রতিক খবর

