স্টাফ রিপোর্টার : আব্দুল আল মামুন
বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের নিমারপাড়া গ্রামের বাসিন্দা মো. বাবলু প্রাংয়ের ছেলে মো. ইয়ামিন হোসেন (১২) গত ১৪ জুলাই ২০২৬ থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে তার সন্ধান চেয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইয়ামিন তালোড়া লুৎফর রহমান হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। গত ১৪ জুলাই আসরের নামাজের বিরতির সময় মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে সে আর ফিরে আসেনি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
ইয়ামিনের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান পান বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
📞 রবিউল: ০১৭৫৭-৮১৩৮৭৬
📞 রহিম: ০১৭৭৯-৩৩৬৫০৬
Share
সাম্প্রতিক খবর


