আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

৬০ হাজার টাকার জাল নোটসহ সংঘবদ্ধ চক্রের ২ নারী সদস্য আটক

Share



ময়মনসিংহ জেলা প্রতিনিধি: জহিরুল ইসলাম

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬০ হাজার টাকার জাল নোটসহ সংঘবদ্ধ চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুর ২টা ১৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— পারুল বেগম (২৮) ও রুবি আক্তার (২৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জাল টাকা তৈরি ও বাজারে ছড়িয়ে দিচ্ছিল। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বাজারে ছাড়ার উদ্দেশ্যে তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসব জাল নোট সংগ্রহ করেছিল।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া, সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন