আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।
নরসিংদীর শিবপুর উপজেলায় ৭০টি পূজা মন্ডপে অনুদান বিতরণ করা হয়েছে। ১৪ ইং অক্টোবর ২০২৬ ইং বুধবার দুপুরে শিবপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ৩- শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদ এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া,শিবপুর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বিপ্লব চক্রবর্তী,বাংলাদেশ হিন্দু মহাজোট এর সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন,উপজেলা হিন্দু মহাজোট এর সভাপতি অসীম কুমার ঘোষ,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক রাজন রায় প্রমুখ। উক্ত
অনুষ্ঠানে সরকারি অনুদান এর পাশাপাশি সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী ব্যক্তিগত ভাবে প্রতিটি মন্ডপে নগদ ৫ হাজার ও ৩০০পিছ শাড়ি অনুদান প্রদান করেন। তাছাড়াও ১৭ টি পূজা মন্ডপ এর রাস্তা সংস্কারের জন্য ১০ হাজার টাকা প্রদান করার ঘোষণা দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি, ডাঃ মনিন্দ্র চন্দ্র বর্মন ও কার্তিক চন্দ্র বর্মন, ডাঃ শংকর চন্দ্র পাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দ্রন কুমার দত্ত,উপদেষ্টা শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। শ্রী লোকনাথ চন্দ্র বর্মন, সভাপতি, শিবপুর পৌরসভা পূজা উদযাপন পরিষদ। উজ্জ্বল চন্দ্র দেবনাথ, সহ সভাপতি, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। কেশব চন্দ্র দে, সহ সভাপতি শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। গৌরাঙ্গ চন্দ্র বর্মন, সাবেক সহ সভাপতি ও কার্যনির্বাহী সদস্য শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। বিনয় চক্রবর্তী,যুগ্ম সাধারণ সম্পাদক,শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। প্রীতম দাশ রনি,সাংগঠনিক সম্পাদক, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ প্রমুখ। পৌরসভা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন।


