আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

ব্যবসায়ীকে ১লক্ষ টাকা জরিমানা ৪৮০০ লিটার ডিজেল জব্দ

Share


পাবনা জেলা প্রতিনিধি:

পাবনা এনএসআই এর তথ্য ও উপস্থিতিতে উচ্চ মূল্যে ডিজেল বিক্রয়কারীর বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ০১লক্ষ টাকা জরিমানা ও ৪৮০০লিটার ডিজেল জব্দ করা হয়।
জেলা প্রশাসক পাবনার নির্দেশক্রমে এবং জেলা এনএসআই, পাবনার তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পাবনার বেড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব রোনাল্ড চাকমা কর্তৃক উচ্চ মূল্যে ডিজেল বিক্রির অপরাধে পাবনার বেড়া উপজেলার কাজিরহাট বাজারের মিঠু এন্টারপ্রাইজের মালিক আঃ কুদ্দুসকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা ও ৩৬০০ লিটার ডিজেল জব্দ এবং ও আঃ সালামকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) জরিমানা ও ১২০০ লিটার ডিজেল জব্দ, সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা ও ৪৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়। এসময় এনএসআই এর ০২ জন ফিল্ড অফিসারসহ ০৬ জন সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এনএসআই এর যুগ্ম-পরিচালক জনাব তৌফিক ইকবালের নির্দেশে উপপরিচালক এ,বি,এম, লুৎফুল কবীরের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।
এনএসআই সদস্যরা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক অভিযানে সহায়তা করেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন