আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

মরদেহ কোথায় ৮ দিনেও জানে না পরিবার

Share



যশোর জেলা প্রতিনিধি: ইব্রাহিম খলিল

লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে যশোরের শার্শা উপজেলার যুবক সজীবের। তবে ঘটনার আট দিন পার হলেও এখনো তার মরদেহের কোনো সন্ধান পায়নি পরিবার।
নিহত সজীব যশোরের শার্শা উপজেলার উলাশী খাজুরা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আইনুদ্দিন। পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে লিবিয়ার এয়ারপোর্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
স্বজনদের দাবি, মৃত্যুর খবর পেলেও এখনো মরদেহ কোথায় আছে, কোন হাসপাতালে নেওয়া হয়েছে, কিংবা দাফন করা হয়েছে কি না—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রবাসে থাকা বাংলাদেশি কমিউনিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
যদি কেউ সজীবের বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন