পাবনা জেলা প্রতিনিধি:
ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫তম বর্ষপূর্তি উদ্যাপনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে প্রথমে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্মানিত জীবন সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। পরে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। বাদ্য বাজনার তালে তালে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রাটি পাবনা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পাবনা-৫ আসনের সাংসদ এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সাংসদ একেএম সেলিম রেজা হাবিব, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান,পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মাসুদ খন্দকার, ক্লাবের সাবেক সভাপতি, সাবেক সম্পাদকবৃন্দ ও সাংবাদিক ও সূধীজনসহ বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

Share
সাম্প্রতিক খবর

