পাবনা জেলা প্রতিনিধি:
বেড়া উপজেলার আমিনপুর এলাকার টিক্কা বাজারে আদি নিখিল মিষ্টান্ন ভান্ডারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা অর্থদন্ড করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মাইশা খান। রোববার ০৩ মে দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
মিষ্টি তৈরিতে ব্যবহৃত চিনির শিরা, ভোজ্য তেল ও ছানা ঢেকে না রাখার ফলে এসব দ্রব্যেতে মাছি, এছাড়াও মূল্য তালিকা না থাকা, হোটেলের জন্যে ডিলিং লাইসেন্স না থাকা, কারখানার লাইসেন্স মেয়াদোত্তীর্ণ (চার মাসের অধিক) হয়ে যাওয়াসহ বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হয়। এসময় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করেন। উক্ত প্রতিষ্ঠানের মালিক পরিবেশের জন্যে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে স্বাস্থ্যকর পরিবেশ ও মানসম্মত খাবার সরবরাহের আশ্বাস দিয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) নুরেন মাইশা খান বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share
সাম্প্রতিক খবর

