আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

চৌবাড়িয়া মাঠের জোলা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধা*র

Share


পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌবাড়িয়া মাঠের জোলা থেকে অজ্ঞাত (৫৫) এক পুরুষ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত এই ব্যাক্তিকে জোড়গাছা বাজারসহ বেশ কয়েকটি বাজারে ঘুড়াফেরা করতে দেখা গেছে।
এদিন সকালে স্থানীয় লোকজন চৌবাড়িয়া মাঠে কাজ করতে গেলে জোলার কচুরিপানার মধ্যে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় ১নং ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দিনকে খবর দেয়া হয়।
পরে তিনি উক্ত ঘটনা স্থলে উপস্থিত হয়ে আটঘরিয়া থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, আনুমানিক সকাল সাড়ে দশটার সময় স্থানীয় লোকজন জোলার মাধ্যে একটি লাশ দেখে আমাকে ফোনে খবর দেয়। পরে আমি সেখানে গিয়ে লাশ দেখতে পাই এবং আটঘরিয়া থানা পুলিশকে জানাই।
এ বিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ময়না তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন