আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে ভেন্যু পরিদর্শন

Share

বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন


আগামী ১৬ মে, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর জেলা সফরে আসছেন এই নিয়ে চাঁদপুর জেলা শহরসহ পুরো জেলা ব্যাপী চলছে উৎসবের আমেজ ও ব্যাপক প্রস্তুতি। তারই ধারাবাহিকতায় এই সফরকে ঘিরে হাজীগঞ্জ শাহরাস্তিতেও দেখা যাচ্ছে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা।

বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের শাহরাস্তি আগমনকে ঘিরে আজ বুধবার শাহরাস্তি পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জনতার মেয়র খ্যাত ফারুক হোসেন মিয়াজি শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক (প্রধানমন্ত্রীর) খোদ্দ খাল খনন উদ্বোধনস্থল পরিদর্শন করেন।

এসময় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে পুরো অনুস্থানস্থল ঘুরে দেখেন এবং ঐ স্থানে দায়িত্বরত কয়েকজন বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলেন। এছাড়াও তিনি উচ্চশিত কন্ঠে বলেন প্রধানমন্ত্রী আমাদের নিজ জেলা চাঁদপুরসহ এই শাহরাস্তির মাটিতে আসছেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।

এসময় তিনি আরও বলেন এই ওয়ারুকে তাঁর পিতা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খনন করে গেছেন আজ তাঁরই উত্তরসূরী ও সূযোগ্য সন্তান বাংলাদেশের গণমানুষের নেতা ও ১৮ কোটি মানুষের আস্থার প্রতিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান একই স্থানে খাল খনন উদ্বোধন করতে আসছেন এজন্য আমাদের সকল বিএনপির নেতাকর্মীদের অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাকে বরণ করতে হবে।

এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর জেলা সফরকে ঘিরে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে দেখা যায়।

উল্লেখ্য প্রধানমন্ত্রীর চুড়ান্ত সফরসূচি অনুযায়ী চাঁদপুর জেলার নির্ধারিত খাল খনন, ফ্যামিলি কার্ডের উদ্বোধনসহ অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন