বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জনতা উচ্চ বিদ্যালয় (মোফল্লা) এর এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শাহরাস্তি উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ্ মোঃ আলী। উল্লেখ্য তিনি শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেহের ডিগ্রী কলেজের সাবেক ভিপি ছিলেন।
বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির অন্যান্য সদস্য গণ হলেন সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলম, শিক্ষক প্রতিনিধি- মোঃ জহিরুল হক বিএসসি, অভিভাবক সদস্য মোঃ মিজানুর রহমান।
এদিকে জনতা উচ্চ বিদ্যালয় (মোফল্লা) এর পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শাহ্ মোঃ আলীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সোস্যাল মিডিয়ায় স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষসহ তাঁর বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ বিষয়ে শাহ্ মোঃ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমাকে শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি নির্বাচিত করায় আমি জনতা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
শাহ্ মোঃ আলী আরও বলেন বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুনগত মানোন্নয়নে তিনি কাজ করার পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Share
সাম্প্রতিক খবর


