মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

রাজশাহী ফল ও আম-এর উদ্বোধনী অনুষ্ঠান

Share


রাজশাহী জেলা প্রতিনিধি : গোলাম কিবরিয়া

আজ ২৫ জুন ২০২৬ খ্রি. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘ফল ও আম মেলা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় যোগদেন মোহাম্মদ নাঈমুল হাছান, পুলিশ সুপার, রাজশাহী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের ফল উৎপাদন, বিশেষ করে রাজশাহীর ঐতিহ্যবাহী আম চাষের আধুনিক প্রযুক্তি, সঠিক উপায়ে সংরক্ষণ, বাজারজাতকরণ এবং এর অর্থনৈতিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার লক্ষে অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, পুলিশ সুপার, রাজশাহী মহোদয় তাঁর বক্তব্যে বলেন, মেলায় আগত চাষী ও ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল পরিমাপ ও বাজারজাতকরণে যেকোনো ধরনের অনিয়ম রোধে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্থানীয় ও বিদেশি ফলের প্রদর্শনী পরিদর্শন করেন।

এ অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন