আই ওয়ান টিভি ডেস্ক:
দীর্ঘ ১৮ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। তবে এবার কোনো প্রীতি ম্যাচ নয়, বিশ্বকাপের নকআউট পর্বের মঞ্চে প্রথমবারের মতো লড়বে দুই দল। শেষ ষোলোর এই ম্যাচে জয়ী দলই পা রাখবে কোয়ার্টার ফাইনালে।
আর্জেন্টিনা ও মিশরের একমাত্র পূর্ববর্তী দেখা হয়েছিল ২০০৮ সালে একটি প্রীতি ম্যাচে। সেবার ২–০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। এরপর দীর্ঘ ১৮ বছর কেটে গেলেও আর কখনো মাঠে দেখা হয়নি দুই দলের। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম একে অপরের বিপক্ষে খেলতে নামছে তারা।
ম্যাচটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে দুই দলের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহর সম্ভাব্য প্রথম আন্তর্জাতিক মুখোমুখি হওয়ার কারণে। ক্লাব ফুটবলে একাধিকবার প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামলেও জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম একে অপরের বিপক্ষে খেলতে পারেন তারা।
বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে শিরোপাধারী আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে একটি হারই শেষ করে দিতে পারে তাদের শিরোপা ধরে রাখার স্বপ্ন। অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ের ২৯তম স্থানে থাকা মিশরও আত্মবিশ্বাসী। সাম্প্রতিক পারফরম্যান্সে দলটি নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। ফলে ম্যাচটি আর্জেন্টিনার জন্য মোটেও সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা।
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে। আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলে এবং টিওয়াইসি স্পোর্টসের খবরে বলা হয়েছে, কেপ ভার্দের বিপক্ষে খেলা ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজের জায়গায় নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজকে প্রথম একাদশে দেখা যেতে পারে
তবে ম্যাচের আগে একাদশ প্রকাশ করতে চাননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার একাদশ ঠিক করা আছে। তবে এখনো খেলোয়াড়দের বিষয়টি জানাইনি। তাই প্রকাশও করছি না। আপনারা যেসব সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করছেন, সেগুলো বাস্তবতার খুব কাছাকাছি

Share
সাম্প্রতিক খবর

