মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

কেন্দ্রীয় যুবদল নেতা তারেকুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা

Share


বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন

গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক তারেকুর রহমান নিজ মাতৃভূমি চাঁদপুরের ফরিদগঞ্জে আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে ফুলের তোড়া ও মালা দিয়ে তাকে বরণ করে নেন। উপস্থিত নেতাকর্মীরা তারেকুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাংগঠনিক সাফল্য কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-প্রচার সম্পাদক হিসেবে তারেকুর রহমান দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার নেতৃত্বে ফরিদগঞ্জে যুবসমাজ আরও ঐক্যবদ্ধ হবে এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারেকুর রহমান শুভেচ্ছা জানাতে আসা সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা সর্বদা অনুসরণ করতে হবে, রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠায় তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। দলের চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ফরিদগঞ্জের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন