তহিদুল ইসলাম : শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জের মেধাবী মুখ মোছাঃ রুজাইফা আক্তার সাফিয়া। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সে। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে নিজের মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি পরিবারের মুখ উজ্জ্বল করেছে এই খুদে শিক্ষার্থী।
রুজাইফা আক্তার সাফিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার ‘গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল’-এর একজন শিক্ষার্থী। সে একই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহিনুর ইসলামের মেয়ে। তার এই সাফল্যে পুরো এলাকায় বইছে আনন্দের আমেজ।
সন্তানের এমন অর্জনে উচ্ছ্বসিত বাবা শাহিনুর ইসলাম। তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, মেয়ের এই সাফল্য তার কঠোর পরিশ্রম, বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং সবার দোয়ারই ফসল। তিনি তার মেয়ের আগামী দিনের পথচলায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
রুজাইফা আক্তার সাফিয়ার এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন আত্মীয়-স্বজন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় শিক্ষানুরাগীরা। সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
প্রাথমিক পর্যায়ের এই অর্জন রুজাইফার আগামীর পথচলায় আরও বড় স্বপ্ন পূরণের অনুপ্রেরণা হয়ে থাকবে।
Share
সাম্প্রতিক খবর


