চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় সৌজন্য পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এ সময় তিনি বিদ্যালয়ের চলমান অর্ধবার্ষিক পরীক্ষা পরিদর্শন করে পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে ইউএনও পরীক্ষা পরিচালনার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে নিয়মিত অধ্যয়ন, সততা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সুশিক্ষা ও মানবিক মূল্যবোধ ধারণের গুরুত্ব তুলে ধরেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ ইউএনওর এ সফরকে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে তাঁর মূল্যবান দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা এ সময় উপস্থিত থেকে ইউএনওকে স্বাগত জানান এবং পরীক্ষা পরিচালনার বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলমান অর্ধবার্ষিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে। ইউএনওর এ সৌজন্য পরিদর্শন শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক উৎসাহ সৃষ্টি করেছে।
Share
সাম্প্রতিক খবর


