সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

পোরশায় জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী

Share


পোরশা উপজেলা প্রতিনিধি: এম এ মান্নান
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁ-১ আসনের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলদের অংশগ্রহণে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২২শে মার্চ রবিবার সকাল ১০.৩০মিনিটে সারাইগাছি স্কুলের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মোহাম্মদ আব্দুল রাকিব নায়েবে আমির নওগাঁ জেলা শাখা ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক জেলা শাখা নওগাঁ, মাওলানা মোঃ নাসির উদ্দিন সহকারী সেক্রেটারি নওগাঁ মাওলানা মোহাম্মদ নওশাদ আলী কর্ম পরিষদ , অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম কর্ম পরিষদ সদস্য নওগাঁ এবং আরো যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে হলেন মোঃ সাগর আলী মোঃ শরিফুল ইসলাম সহএই আসনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী শুধু আনন্দ ভাগাভাগির নয়, বরং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
তারা আরও বলেন, জনগণের কল্যাণে একসাথে কাজ করার মাধ্যমে এলাকার উন্নয়নকে এগিয়ে নিতে হবে এবং সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন