আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

হাজীগঞ্জে ছাত্রলীগের হামলার আঘাতে যুবদল সভাপতি রক্তাক্ত

Share



বিশেষ প্রতিনিধি: সাহাব উদ্দিন
হাজীগঞ্জ উপজেলার ১২নং দ্বাদশ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান বকাউল এর উপর দেশীয় অস্ত্র দ্বারা অতর্কিত হামলা চালায় ১২ নং দ্বাদশ ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি বাবলুর স্ত্রী এবং ছাত্রলীগের কর্মী ইমন সহ আরো অনেকে। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের কাছে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম বাবুলের নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়। উক্ত অভিযোগটি ছিলো আনোয়ার ইসলাম বাবুল ঐ এলাকার মহসিনের জায়গার উপর খেলার মাঠ স্থাপন করার কাজ করে। কিন্তু স্থানীয় লোকজন বলছেন বিষয়টি মিথ্যা। অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করার জন্য গতকাল রাতে মহসিনের বাড়িতে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় সংসদ সদস্য। গতকালকে মহসিনের বাড়িতে কাউকে না পেয়ে আনোয়ার ইসলাম বাবুল চলে আসে। আজ সকালে পুনরায় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক মহসিনের বাড়িতে যাওয়ার জন্য নির্দেশ দিলে তিনি তারই পরিপ্রেক্ষিতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করা মাত্র যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান এর উপর ১২নং দ্বাদশ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও তাঁর স্ত্রী এবং ছাত্রলীগ কর্মী ইমন, স্বেচ্ছাসেবক লীগের মোজাম্মেলসহ তাদেরকে দেশীয় অস্ত্র দ্বারা অতর্কিত হামলা করে। সেখানে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতির উপর হামলা করার পর আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করতে এসে তারাও হামলার শিকার হয় বলে স্থানীয় লোকজন অভিযোগ করছেন এছাড়াও ছাত্রলীগের হামলায় সেখানে আরও ছয় জন ব্যক্তি গুরুতর আহত হয় বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

আহত পরিবারের সদস্যগণ এ ব্যপারে স্থানীয় প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের কাছে ন্যায় বিচার ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন