আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
রবিবার, মে ৩১, ২০২৬

মুক্তাগাছায় পানের দোকানে জুয়ার আসর থেকে আটক ৬

Share



ময়মনসিংহ জেলা প্রতিনিধি: জহিরুল ইসলাম
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় একটি পানের দোকানে বসে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে উপজেলার কাশিমপুর এলাকার নতুন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই সেলিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও রাত্রিকালীন ডিউটি পালনকালে ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে কালীবাড়ী বাজার এলাকায় অবস্থান করছিলেন। এসময় একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর পান যে, কাশিমপুর এলাকার নতুন বাজারে সেলিম নামের এক ব্যক্তির পানের দোকানের ভেতরে কয়েকজন ব্যক্তি টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছে।
খবর পেয়ে বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবগত করা হলে তার নির্দেশে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। ভোর ৪টা ৪০ মিনিটে সেখানে পৌঁছালে জুয়ারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন- শিবরামপুর এলাকার মো. হেলাল উদ্দিন (৪৫), কাশিমপুর এলাকার মো. কবির হোসেন (৩৬), বন্দ পলাশিয়া এলাকার আশরাফুল (৪১), কাশিমপুর এলাকার বাবুল মিয়া (৪০), বন্দ পলাশিয়া এলাকার রাশেদ (৩৪) এবং কাশিমপুর এলাকার মো. সেলিম (৪৫)।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৬ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জুয়া, মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন