পাবনা প্রতিনিধি
পাবনা জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং পাবনা থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে শুক্রবার ১২ জুন পাবনা থানা পুলিশের কিলো-১ ও কিলো-২ টিম যৌথভাবে শহর ও বাস টার্মিনাল এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করেছে।
অভিযানের অংশ হিসেবে পদ্মা আবাসিক হোটেল, স্বপ্নের রং, রয়েল প্যালেস, পার্ক, ইভিনিং টাচ, আল জেহাদ, ছায়ানীড়, লাকি ও প্রবাসী হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করা হয়। এ সময় হোটেল রেজিস্টারে সংরক্ষিত তথ্যের সঙ্গে অবস্থানরত অতিথিদের নাম-ঠিকানা যাচাই করা হয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করা হয়।
পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা, অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Share
সাম্প্রতিক খবর

