আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

ইবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন

Share



আই ওয়ান ডেস্ক
গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের (বানিজ্য) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার দেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা এ পরীক্ষা চলে। এই ইউনিটে ২৫ হাজার ২৮২ আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৯ হাজার ৬০৬ ভর্তিচ্ছু শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৭৭.৭৫ শতাংশ। ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া শনিবার রেজাল্ট প্রসেসিং শুরু এবং পরবর্তী এক দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে বলে জানান তিনি। এদিকে এবারের ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৮.৫৩ শতাংশ। এই কেন্দ্রে মোট ১ হাজার ৪৫৬ জন ভর্তিচ্ছুর মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ২৮৯ জন। অনুপস্থিত ছিলেন ১৬৭ জন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ছাত্র সংগঠনের বুথ, হেল্প ডেস্ক ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৮৪ হাজার ৪৮০ ভর্তিচ্ছু আবেদন করেন। এরমধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ২৪০, ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৩ হাজার ১৫৮ এবং ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ২৫ হাজার ২১৬ ভর্তিচ্ছু আবেদন করেন। আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিট ও আর্কিটেকচারের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন