আই ওয়ান ডেস্ক
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার সরকারি এডওয়ার্ড কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক লুৎফর রহমান। বৃক্ষরোপণ পরবর্তী তিনি বলেন, “পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণে সবার এগিয়ে আসা দরকার। বৃক্ষ একদিকে যেমন অক্সিজেন দিয়ে মানুষসহ পৃথিবীর সকল প্রাণীকে বাঁচিয়ে রাখে; অন্যদিকে মানুষের ছেড়ে দেয়া ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড বৃক্ষ গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তিনি আরও বলেন, বৃক্ষরোপণ সদকায়ে জারিয়া। যদি কোন পশু-পাখি এই বৃক্ষের ফল খায় সেটা হবে সদকায়ে জারিয়া অর্থাৎ রোপণকারীরা সওয়াব পাবে৷ আবার বৃক্ষের ছায়াতলে দাঁড়িয়ে কেউ বিশ্রাম নিলে সেটাও হবে রোপণকারীর জন্য সদকায়ে জারিয়া৷ তাই আমাদের বেশি বেশি গাছ রোপণ করা উচিত এবং এর পরিচর্যা করা উচিত৷ এসময় বাপা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট, পরিবেশবিদ আব্দুল হামিদ খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মাসুমদিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও টেবুনিয়া সামছুল হুদা ডিগ্রী কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম বাবু এবং বাপা সদস্য কৃষিবিদ এটিএম ফজলুল করিম। কর্মসূচিটি সার্বিকভাবে তত্বাবধায়ন করেন বাপা সদস্য এ্যাড. ইসতিয়াক হায়দার খান।

Share
সাম্প্রতিক খবর

