বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
সকাল ১১ টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন হঠাৎ কাউকে না জানিয়ে এবং মানিকগঞ্জের শিংগাইরে আকস্মিক ২টি এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এসময় তিনি শিংগাইরের জয় মন্ডপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয়সহ ২টি কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তিনি জয়মন্ডপ উচ্চ বিদ্যালয়ের দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসারকে। স্থানীয় প্রশাসন জানান মন্ত্রী কোন প্রকার প্রটোকল ছাড়াই কেন্দ্র পরিদর্শনে আসেন এবং সরকারি গাড়ির পতাকাও ডেকে রাখা ছিলো। ফলে আগে থেকে কেউ মন্ত্রী আশার বিষয়টি জানতেন না।

Share
সাম্প্রতিক খবর

