হারুন অর রশিদ: গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে পরিচালিত এক বিশেষ রাত্রিকালীন অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং ২ জন চোরকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (০১ মে ২০২৬) রাতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সেলিম রেজার নেতৃত্বে চন্ডিপুর সিচা ও পাঁচপির এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১টি Apache RTR, ১টি Bajaj Discover 125 এবং ১টি Bajaj Platina মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ সময় চোর চক্রের সাথে জড়িত ২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, এলাকায় চুরি ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share
সাম্প্রতিক খবর

