বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনায় ২ পক্ষের সংঘর্ষ, ৭ জন গুলিবিদ্ধ

Share



কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া কুমারখালীতে কোমলপানীয় বোতলের ক্যাপ ছোড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘ*র্ষ হয়েছে। এতে প্রতিপক্ষের হাম*লায় অন্তত ৭ জন গু*লিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামে জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

আ*হতরা হলেন রাব্বি, জনি, সারুপ, ওবাইদুল, জাহাঙ্গীর, শফি, আলম সবাই একই গ্রামের বাসিন্দা।

স্বজনরা রাব্বি, জনি ও সারুপকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ৯টার দিকে বেড় কালোয়া মোড়ে গ্রামের রতন শেখ নামের এক ব্যক্তি কোমল পানি পান করার পর বোতলের ক্যাপ ছুড়ে মারেন। এ সময় ক্যাপটি গিয়ে গ্রামের ক্যাসেট নামের এক ব্যক্তির মাথায় লাগে। তখন ক্যাসেট বকাবকি করলে রতন তাকে মা*রধর করে।

এ ঘটনার জের ধরে বিকেল সাড়ে ৫টার দিকে বেড় কালোয়া জেলেপাড়ার সরদার ইয়ারুল শেখ, নাসির উদ্দিনসহ তাদের লোকজন এসে বেড় কালোয়া জামে মসজিদ এলাকায় দেশীয় ও আগ্নেয়া*স্ত্র নিয়ে অতর্কিত হা*মলা চালায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রু*তার জেরে এই হা*মলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন