রবিবার, আগস্ট ৩০, ২০২৬

ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে জিয়া স্মৃতি সংসদের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ

Share



বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও আপোষহীন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন বলেন, জ্যেষ্ঠ নেতৃত্বের দিকনির্দেশনা, দোয়া ও সহযোগিতা নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করে যেতে চান।

তিনি আরও বলেন, দেশের কল্যাণ ও সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে আগামী দিনের পথচলা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদী।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয়েই দেশের শান্তি, উন্নয়ন ও জনগণের কল্যাণ কামনা করেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন