বুধবার, জুলাই ১৫, ২০২৬

চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মানিকুর রহমান মানিক

Share


বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন

স্থানীয় সরকার নির্বাচনে চাঁদপুর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে তৃনমূল থেকে উঠে আশা রাজনৈতিক ব্যক্তিত্ব, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিক হিসেবে সুপরিচিত মানিকুর রহমান মানিকের নাম শোনা যাচ্ছে আলোচনার শীর্ষে।

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা কল্পনা। কে হচ্ছেন চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান যখনি এ আলোচনা আসে তখনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে যার নামটি সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তিনি হলেন অভিজ্ঞ রাজনীতিবিদ, সুদক্ষ সংগঠক বিএনপির দুঃসময়ের রাজপথের লড়াকু সৈনিক এবং স্বৈরাচার শাসনামলে রাজপথে অগ্রভাগে নেতৃত্ব দেওয়া হামলা মামলার শিকার বিএনপির ত্যাগী নেতা এবং দীর্ঘদিনের মাঠপর্যায়ের কর্মী মানিকুর রহমান মানিক এক্ষেত্রে এগিয়ে।

কেউ কেউ বলছেন যার রয়েছে রাজনীতির পাশাপাশি সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী কাজসহ শিক্ষামূলক কাজের সাথে যুুক্ত থাকার অসংখ্য উদাহরণ।

চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন, হাস্যজ্জ্বল, নিরহংকারী দলপ্রেমী ও কর্মী বান্ধব সাংগঠনিক দক্ষতা এবং সর্বস্তরের মানুষের সাথে মিশে যাওয়ার এক অনন্য গুনাবলী সম্পন্ন একজন মানুষ হিসেবে যাকে সবাই ভালোবাসে যেকারণে তিনি ইতোমধ্যেই চাঁদপুর সদর উপজেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

এছাড়াও রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দেওয়া মানিকুর রহমান মানিক একজন পরীক্ষিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে স্বক্ষম হয়েছেন। তিনি ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে বিগত স্বৈরাচার শাসনামলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনৈতিক জীবনে সততা, নিষ্ঠা ও কর্মীদের প্রতি আন্তরিকতার কারণে তিনি দলের নেতাকর্মীদের কাছেও একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

বর্তমানে তিনি চাঁদপুর জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি চাঁদপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। পূর্বে তিনি চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য, চাঁদপুর জেলা ছাত্রদলের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণে তিনি স্থানীয় রাজনীতিতে ব্যাপকভাবে সুপরিচিত।

দেশের ক্রান্তিকালে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, ছিন্নমূল শীতার্ত মানুষকে সহায়তা, অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো, প্রতিবন্ধী ও অর্থের অভাবে যেসকল শিক্ষার্থী পড়াশোনা করতে কষ্ট হয় তাঁদের আর্থিক সহযোগিতা এবং সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। এসব কর্মকাণ্ডের ফলে সর্বস্তরের মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মানিকুর রহমান মানিকের রয়েছে দীর্ঘ পদচারণা এর ফলে এলাকার উন্নয়ন, অগ্রযাত্রা, মানুষের চাওয়া পাওয়া, রাস্তাঘাট, ব্রীজ, কালবার্টসহ অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে মাঠপর্যায়ে কাজ করার কারণে সাধারণ জনগণের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তিনি সবচেয়ে বেশি জানেন।

ফলে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তাঁর গুরুত্ব অপরিসীম বলে মনে করছেন স্থানীয় একাধিক সূত্র।
এছাড়াও দায়িত্ব পালনের জন্য তিনি একজন যোগ্য ও অভিজ্ঞ প্রার্থী বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকগণ।

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এসব কর্মসূচিতে যোগদানের ফলে তিনি তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যাগুলো খুব সহজেই নির্ণয় করার মাধ্যমে চাঁদপুর সদর উপজেলাকে আধুনিকায়ন করতে পারবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন স্থানীয় নেতৃবৃন্দ।

এলাকার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কৃষকদের সহায়তা বৃদ্ধি, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরছেন।

এ বিষয়ে মানিকুর রহমান মানিকের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন চাঁদপুর সদর উপজেলার প্রতিটি মানুষ আমাকে শিশু কিশোর থেকেই চেনেন জানেন আমি কেমন মানুষ তাছাড়া “আমি দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে রাজনীতি করেছি। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। সুযোগ পেলে চাঁদপুর সদর উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, ন্যায় বিচারসহ জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি।

স্থানীয় সূত্রমতে আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেসকল প্রার্থীর নাম শোনা যাচ্ছে আলোচনায় তাদের মধ্যে মানিকুর রহমান মানিক অন্যতম। সদর উপজেলায় তাঁর প্রার্থিতা নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন