বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আজ দুপুরে এই ঘটনার খবর পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়। মতলব উপজেলার দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার লিজা নামে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীর মাথার উপর নির্মাণাধীন বিল্ডিংয়ের ইট পড়ে মাদ্রাসার শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় লোকজন বলেন চরমুকুন্দি এলাকায় জনৈক নুরুজ্জামান তার বিল্ডিংয়ের সেফটি ব্যবহার না করে বিল্ডিংয়ের নির্মাণ কাজ করা অবস্থায় মাদ্রাসা থেকে ঐ শিক্ষার্থী বাড়ি ফেরার পথে নির্মাণাধীন বিল্ডিংয়ের উপর থেকে ইট পড়ে আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় বলে জানা যায়। বর্তমানে লিজা নামের ঐ শিক্ষার্থী মতলবের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

Share
সাম্প্রতিক খবর

