আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

ছাত্রদলের দায়েরকৃত মামলায় শিবিরের ১২ নেতাকর্মী কারাগারে

Share



পাবনা জেলা প্রতিনিধি:

ঈশ্বরদী সরকারি কলেজে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১২ শিবির নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সকালে পাবনা আমলী-২ আদালতের (ভারপ্রাপ্ত) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী কামাল হোসাইন নিশ্চিত করেছেন এ তথ্য। মামলার বাদী হলেন কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব। ঈশ্বরদী সরকারি কলেজের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দায়ের করা এ মামলায় গ্রেফতার করা হয় ১২ জনকে। তাদের জামিন আবেদন নাকচ করে মঙ্গলবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন