কুষ্টিয়া প্রতিনিধি:
পূর্ণাঙ্গভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু করতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কলেজের হলরুমে কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ জাহিদ রায়হান, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন, কুষ্টিয়া ড্যাবের নেতা ডাঃ নাসিমুল বারী বাপ্পীসহ জেলার দায়িক্তরত সেনা কর্মকর্তা ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ জাহিদ রায়হান বলেন, দীর্ঘ ১৬ বছরেও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গ চালু হয়নি এতে আমি হতাশ, এটা গ্রিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে যাওয়ার মতো ঘটনা। হাসপাতালের যন্ত্রপাতি ক্রয় নিয়ে নানা অভিযোগ, লোকবল ও চিকিৎসক সংকট থাকলেও সকল সমস্য সমাধান করে অতিদ্রুত পূর্ণাঙ্গভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হবে।

Share
সাম্প্রতিক খবর

