আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

নকল দুধ তৈরির কারখানা আবিষ্কার সরম্জামসহ গ্রেফতার ১

Share




পাবনা জেলা প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলাধীন বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে নকল দুধের কারখানা আবিষ্কার করেছে উপজেলা প্রশাসন। পাবনা এন এস আই অফিসের ওয়াচারদের দেয়া গোপন তথ্য মোতাবেক জেলা প্রশাসক আমিনুল ইসলামের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।

৯ মে (শনিবার) সকাল ১০
টার দিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী অন্যান্য সহযোগীদের সাথে নিয়ে উক্ত গ্রামের আব্দুল মোমিন প্রামানিক ও আল আমিন এর বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযান কালে উল্লেখিত ব্যক্তিদের বাড়ি থেকে ১২টি ড্রামসহ ৫৭০ লিটার বিষাক্ত জেলি, সয়াবিন তেল সদৃশ তরল পদার্থ ও তৈরিকৃত নকল দুধ উদ্ধার করা হয়।

মালামাল উদ্ধারের পর নকল দুধ তৈরির সাথে জড়িত থাকার অপরাধে কারখানা মালিক আব্দুল মোমিনকে ঘটনাস্থলেই আটক করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মোমিন, আল আমিন ও আল আমিনের স্ত্রী রেখা খাতুনসহ ৬জনের বিরুদ্ধে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান কালে এনএসআই অফিসের ১জন উপ-পরিচালক, ২ জন ফিল্ড অফিসারসহ ৭জন সদস্য, চাটমোহর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও চাটমোহর থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।

পাবনা এনএসআই অফিস জানায়, উক্ত অফিসের ওয়াচার সদস্যরা নকল দুধ তৈরির বিষয়টি কয়েকদিন যাবত গোপনে অনুসন্ধান করেন। সত্যতা নিশ্চিত হয়ে তারা বিষয়টি অত্র অফিসের যুগ্ম পরিচালকে জানান। যুগ্ম পরিচালক বিষয়টি পাবনা জেলা প্রশাসককে অবহিত করার প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন