আই ওয়ান টিভি
সোমবার, জুন ১৫, ২০২৬

নাটোর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা

Share



নাটোর প্রতিনিধি : জয় আহমেদ জনি

আজ ১৫ জুন জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নাটোর জেলার সম্মানিত পুলিশ সুপার, মোহাম্মদ শরীফুল হক।

পুলিশ সুপার উক্ত সময় জেলা পুলিশের বিভিন্ন শাখা যেমন- যানবাহন শাখা, রেশন স্টোর, ফোর্স ব্যারাক, মেস, অস্ত্রাগার, ক্যান্টিন, পুলিশ হাসপাতাল, সি স্টোর, ডি স্টোর, রিজার্ভ অফিস সহ পুলিশ লাইন্স সংশ্লিষ্ট সকল অফিস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সম্মানিত পুলিশ সুপার তাঁর বক্তব্যে প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মাস্টার প্যারেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন নূর মোহাম্মদ আলী, সহকারি পুলিশ সুপার, সিংড়া সার্কেল, নাটোর।

পরবর্তীতে পুলিশ সুপার সকাল ১০.০০ ঘটিকায় জেলা পুলিশ লাইন্স, ড্রিল শেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় যোগদান করেন। কল্যাণ সভায় নাটোর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের সমস্যা ও প্রস্তাব উপস্থাপন করেন। পুলিশ সুপার তাদের বক্তব্য ও আবেদন ধৈর্য সহকারে শ্রবণ করেন এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। সভাপতি সাহসিকতা, সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

উক্ত কল্যাণ সভায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন পারফরম্যান্স বিবেচনায় পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার, নাটোর। উল্লেখ্য যে, কল্যাণ সভায় পুলিশ সুপার অস্ত্র উদ্ধারকারী অফিসারকে ডিআইজি রাজশাহী রেঞ্জ মহোদয়ের নিকট থেকে প্রেরিত সম্মাননা স্মারক তুলে দেন।

এরপর সম্মানিত পুলিশ সুপার দুপুর ১২.০০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মে-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন জনাব উদয় কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার, নাটোর সার্কেল।

অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা পূর্বক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নূর মোহাম্মদ আলী, সহকারি পুলিশ সুপার, সিংড়া সার্কেল, নাটোর জেলার সকল থানা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর-সহ নাটোর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন