আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, জুন ১৩, ২০২৬

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চেকপোস্ট সম্পন্ন

Share


পাবনা প্রতিনিধি:

১৩ জুন পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার ছুফি উল্লাহ সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম তত্ত্বাবধানে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ স্থানে চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়।
জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ এবং একটি নিরাপদ ও সুশৃঙ্খল পাবনা গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাইসহ বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।জেলা পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে জেলা পুলিশ সর্বদা আন্তরিক ও বদ্ধপরিকর।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন