আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

পুলিশের অভিযানে তিন বছরের শিশু ধর্ষ*ণ মামলা আসামি গ্রেফতার

Share



পাবনা জেলা প্রতিনিধি:

পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার আনোয়ার জাহিদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রেজিনুর রহমান এর তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম এর নেতৃত্বে পাবনা সদর থানা পুলিশ একটি সফল অভিযান পরিচালনা করে তিন বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে নাবালিকা ভিকটিমকে নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পাবনা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ১ জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদয়ের বিরুদ্ধে মামলা নং: ৫৪, তারিখ: ২৮/০৪/২০২৬ ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পাবনা জেলা পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বদ্ধপরিকর।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন