বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির চেয়ারম্যান এবং ঢাকা-১৭ আসনের মাননীয় সংসদ সদস্য তারেক রহমানের নির্দেশনায় আজ সকালে রাজধানীর ভাষানটেক এলাকার পানিবন্দী মানুষের আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর গবেষণা পদে কর্মরত আব্দুস সাত্তার পাটোয়ারী।
পরিদর্শনকালে তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এসময় তিনি সাম্প্রতিক জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস ব্যক্ত করেন।
তাঁর সাথে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, পানিবন্দী মানুষের নিরাপত্তা, বিশুদ্ধ পানি, পর্যাপ্ত খাদ্য, চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
তিনি আশ্রয়কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং বাসিন্দাদের কাছ থেকে তাদের সমস্যা ও চাহিদার কথা মনোযোগ দিয়ে শোনেন।
আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষও তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত কার্যকর সহায়তার দাবি জানান।
পরিদর্শন শেষে আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং থাকবে। পানিবন্দী মানুষের নিরাপদ আশ্রয়, খাদ্য, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এ সময় তাঁর সাথে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ এবং স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Share
সাম্প্রতিক খবর


