ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গত সোমবার বিকেলে ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ইমামা বানিন উপজেলার রতনপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুল মমিনের বাড়ির কারখানাসহ তার বাড়ির আশপাশের ৫টি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল আটক করেন। আশপাশের কারখানাগুলোর মালিকও আব্দুল মমিন বলে জানা যায়। জালগুলোর মূল্য ৩ লক্ষাধিক টাকা। পরে গোপালনগর এলাকায় এনে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস অফিসার সুজিত কুমার মুন্সী, এসআই নুরুল ইসলাম, সার্ভেয়ার রিয়াদুল ইসলাম, নাজির জমির উদ্দিন উপস্থিত ছিলেন।

Share
সাম্প্রতিক খবর

