বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
মানবসেবা ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ আদর্শ মানবিক ফাউন্ডেশন’।
০১/০১/২০২৫ ইং তারিখে প্রতিষ্ঠিত এই সামাজিক ও মানবিক সংগঠনটির ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিচালনা আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামীতে মানবিক কার্যক্রমকে ত্বরান্বিত ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত মোঃ আরিফ মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত মোঃ ইয়াকুব আলী।
সংগঠনের উপদেষ্টামন্ডলী পরিষদে রয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইব্রাহিম আকন এবং মোঃ দস্তল প্রামাণিক।
৪১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিচালনা আংশিক কমিটির তালিকাসমূহ-
কেন্দ্রীয় নির্বাহী পরিচালনা কমিটি: ১. মোঃ আরিফ মিয়া (সভাপতি) ২. মোঃ রেজাউল করিম রেজা ৩. মোঃ রফিকুল ইসলাম ৪. এস এম পাবেল ৫. মোঃ শাহিন ৬. মোঃ ফাহিম আলম চৌধুরী ৭. মোঃ কবির ভাই ৮. মোঃ রতন খাঁন ৯. ইয়াসিন শেখ থোতা ১০. মোঃ খোকন ১১. মোঃ সেলিম ১২. মোঃ শহিদুল ইসলাম ১৩. মোঃ ইয়াকুব আলী (সাধারণ সম্পাদক) ১৪. মোছাঃ রিনা বেগম (রামপুরা) ১৫. মোঃ মামুন (টাঙ্গাইল) ১৬. মোঃ ইউসুফ (রামপুরা) ১৭. মোঃ ইমাম হোসেন (রামপুরা) ১৮. মোঃ খোরশেদ আলম (গাজীপুর) ১৯. সাংবাদিক মোঃ সাহাব উদ্দিন (চাঁদপুর) ২০. মোঃ আবুল বাশার ২১. মোঃ জাকির হোসেন (বরিশাল) ২২. মোঃ করিম পাটোয়ারী ২৩. মোঃ আব্দুল হক ২৪. মোঃ ওয়াবায়দুল হক বাদল ২৫. মোঃ রুবেল (মুগদা) ২৬. মোঃ মনির (রামপুরা) ২৭. মোঃ সৈয়দ নুরুল ইসলাম (পিরোজপুর) ২৮. মোঃ টিয়ার শিকদার (পিরোজপুর) ২৯. মোঃ আব্দুল মালেক (তেজগাঁও) ৩০. মোঃ মুফিজুল ইসলাম ৩১. ইকবাল হোসেন ৩২. মোঃ সবুজ মিয়া ৩৩. আবজাল গাজী (নারায়ণগঞ্জ) ৩৪. মোঃ জহিরুল ইসলাম ৩৫. মোঃ দেলোয়ার হোসেন (জেলা নীলফামারী) ৩৬. মোঃ সাদ্দাম (গাজীপুর মহানগর) ৩৭. মোঃ শাখায়াত হোসেন ৩৮. মোঃ সাব্বির রহমান (শাকিল) (জেলা নীলফামারী) ৩৯. মোঃ জাহাঙ্গীর হোসেন (জামালপুর) ৪০. মোঃ সাহা আলী ৪১. মোঃ শেখ সাঈদ (ময়মনসিংহ) ৪২. মোঃ আবু বক্কর সিদ্দিক (নারায়ণগঞ্জ)
সংগঠনের প্রতিষ্ঠাতা ও নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত এই কমিটির মাধ্যমে বাংলাদেশ আদর্শ মানবিক ফাউন্ডেশন দেশের দুস্থ ও অসহায় মানুষের সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।


