মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

শাহরাস্তিতে ব্যারিস্টার কামাল উদ্দিনের ঈদ পরবর্তী শুভেচ্ছা

Share



বিশেষ প্রতিনিধি- মোঃ সাহাব উদ্দিন
গতকাল চাঁদপুর জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন তাঁর নির্বাচনী এলাকা সফরে আসেন তিনি প্রথমে শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি রাতে শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ প্রেসসচিব শাহরিয়ার পামির এর সাথে তাঁর গ্রামের বাড়িতে বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন এসময় তিনি প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিবের সাথে কুশলাদি বিনিময়ের পাশাপাশি বর্তমান সমসাময়িক রাজনীতি ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন। পরবর্তীতে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন শাহরাস্তি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন