বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন অসুস্থ হয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শ্রমিক দল নেতা হেলাল উদ্দিনের অসুস্থতার খবর পেয়ে শাহরাস্তি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও জনতার মেয়র খ্যাত ফারুক হোসেন মিয়াজি তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান। এসময় ফারুক হোসেন মিয়াজি তাঁর শয্যা পাশে বসে কিছু সময় ব্যয় করেন ও তাঁর স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়াসহ হেলাল উদ্দিনের পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন এবং তাঁর পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। এছাড়াও ফারুক হোসেন মিয়াজি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে হেলাল উদ্দিনের সুচিকিৎসার ব্যবস্থাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ গ্রহণের কথা বলেন।
এ সময় ফারুক হোসেন মিয়াজির সাথে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মী এবং শাহরাস্তি উপজেলা পরিষদ এর সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তারসহ সহযোগী অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

Share
সাম্প্রতিক খবর

