মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদান প্রদান

Share



চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলায় ৭৫ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাতটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে সরকারি কল্যাণ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলার সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে উৎসাহিত করতে এ সহায়তা প্রদান করা হয়।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এর আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করোন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। তিনি উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সংস্কৃতি একটি সমাজের পরিচয় ও মূল্যবোধকে ধারণ করে। সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে সরকারি এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি. এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণ অনুদান কর্মসূচির আওতায় জেলার নির্বাচিত ৭৫ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাতটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অনুকূলে এ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন