নিজস্ব সংবাদদাতা:
চৌড়হাস হাইওয়ে থানার এসআই রইচ উদ্দিন এর নেতৃত্বে মোবাইল ডিউটি করা কালে ০৭ কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া থানাধীন বারদাগ ভেলকিরপুল নামক স্থানে কুষ্টিয়া-পাবনা (এন-৭০৪) মহাসড়কে মোবাইল ডিউটি করাকালীন বেলা অনুমান ১৬.০০ ঘটিকায় সময় পাবনা হতে কুষ্টিয়াগামী একটি সিএনজিকে থামানোর জন্য সিগন্যাল দিলে সিএনজিটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সিএনজিটিকে আটক করে তল্লালি কালে ২০ টি বস্তার মধ্যে রক্ষিত ৪০০(চার শত) কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ পাওয়া যায়। সিএনজিতে যাত্রীবেশে থাকা পলিথিনের মালিক সঞ্জয় কুন্ডু (৪৫), পিতা-স্বপন কুন্ডু, সাং-হরিনারায়নপুর, থানা- ইবি, জেলা-কুষ্টিয়াকে উক্ত পলিথিন সহ আটক করা হয়। পরবর্তীতে বিষয়টি অফিসার ইনচার্জ মোঃ আবু ওবায়েদকে জানালে তিনি তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতে বিচারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেড়ামারাকে অবহিত করিলে তার নির্দেশক্রমে ঘটনাস্থলে ডা. গাজী আশিক বাহার, সহকারী কমিশনার (ভূমি) ও (এক্সিকিউটিভ ম্যাজিট্রেট) ভেড়ামাড়া কুষ্টিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপস্থিত সাক্ষি ও অভিযুক্ত সঞ্জয় কুন্ডু (৪৫) কে জিজ্ঞাসাবাদ করেন। পলিথিনের বহনকারী মালিক উপস্তিত সাক্ষিদের সামনে আপরাধ স্বীকার করিলে ভ্রাম্যমার আদালত বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬ক মোতাবেক অভিযুক্ত সঞ্জয় কুন্ডু(৪৫)কে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থ দন্ড অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদার করেন এবং নিষিদ্ধ পলিথিন ধ্বংস করেন।

Share
সাম্প্রতিক খবর

