বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও হাজীগঞ্জ শাহরাস্তির জনপ্রিয় নেতা ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন আন্তর্জাতিক শ্রমিক দিবস ও ১লা মে, আন্তর্জাতিক মে দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন। প্রতি বছর মহান মে দিবস আসলেই আমাদেরকে মনে করিয়ে দেয় একটি দেশের উন্নয়ন, উৎপাদন, অগ্রগতিতে শ্রমজীবি ও মেহনতী মানুষের গুরুত্ব অপরিসীম।
এছাড়াও তিনি শ্রমজীবি মানুষের গুরুত্ব তুলে ধরে বলেন একটি দেশের অর্থনীতিতে যেমন শ্রমজীবি ও মেহনতী মানুষ ভূমিকা রাখেন অন্য দিকে তাঁদের মাথার গাম পায়ে ফেলে যদি তাঁরা উৎপাদন না করতেন তাহলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও খাদ্য উৎপাদনে দেশে বিশাল সংকট দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন বর্তমান সরকার জনবান্ধব ও শ্রমিক বান্ধব। আমি আশাকরি আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ১৮ কোটি মানুষের আস্থার প্রতিক তারেক রহমান এবারের ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মে দিবসে শ্রমজীবি, মেহনতী মানুষের কল্যাণে নতুন বার্তা দেবেন।
এছাড়াও তিনি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মে দিবসে সকল শ্রমজীবি ও মেহনতী মানুষের কল্যাণ কামনা করেন এবং সকল শ্রমজীবি মানুষের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Share
সাম্প্রতিক খবর

