আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

একজন অসহায় মুয়াজ্জিন ও বর্গাচাষী কৃষকের উপর নির্মমতা

Share


বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
হ্যাঁ বলছিলাম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের একজন অসহায় মুয়াজ্জিন ও বর্গাচাষী কৃষকের কথা। তাঁর উপর নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ এই বাক্যটিই যেন এখন স্থানীয়দের সবার নজর কেড়েছে এবং সবার জানার আগ্রহ সৃষ্টি হয়েছে কারা করল এমন নির্মম মনুষ্যত্বহীন কাজটি…?

ধানের কী দোষ ছিল? সবুজ স্বপ্নগুলো কে এমন নির্মমভাবে কেটে ফেললো? রাতের অন্ধকারে কে এতো বড় শত্রুতা দেখালো একজন নিরীহ মানুষের সঙ্গে? আর এই ক্ষতির বিচারই বা করবে কে—ক্ষতিপূরণই বা দেবে কে?

বলছি মো. আতিকুর রহমান মোল্লার কথা। হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের মোল্লা বাড়ির এক সাধারণ মানুষ। পেশায় একজন মুয়াজ্জিন—মসজিদের মিনার থেকে প্রতিদিন যিনি পাঁচ ওয়াক্ত নামাজের ডাক দেন, মানুষের কল্যাণ কামনা করেন।

তাঁর নিজস্ব কোনো জমিজমা না থাকায় তিনি গত কয়েক বছর ধরে জেঠাতো ভাই আব্দুর রাজ্জাক মোল্লার জমি বর্গা নিয়ে চাষাবাদ করে কোনোমতে সংসার চালিয়ে যাচ্ছিলেন। সেই জমিতেই ছিল তাঁর স্বপ্ন, তাঁর পরিবারের ভবিষ্যৎ, তাঁর সন্তানের মুখে হাসি ফোটানোর আশা।

কিন্তু নি র্মম বাস্তবতা—শনিবার গভীর রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা কেটে ফেলেছে তাঁর অপরিপক্ক ধানের ক্ষেত। সবুজ ধানগাছগুলো কেটে জমিতেই ফেলে রাখা হয়েছে, যেনো স্বপ্নগুলোকে ইচ্ছে করেই মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে।

একজন অসহায় মানুষের রোদ বৃষ্টি আর ঘাম ঝরানো পরিশ্রম, তাঁর পরিবারের একমাত্র অবলম্বন—এভাবে ধ্বংস করে দেওয়ার মতো এমন নিষ্ঠুরতা এলাকায় চাঞ্চল্য ও স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের প্রশ্ন এই অন্যায়ের বিচার কি হবে? আতিকুর রহমানের ক্ষতি কি পুষিয়ে দেওয়া হবে? নাকি এভাবেই হারিয়ে যাবে একজন পরিশ্রমী মানুষের স্বপ্ন?

স্থানীয় প্রশাসনের কাছে সবার দাবি এমন ন্যাক্কার জনক ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীকে অবশ্যই যেন আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন