চাঁদপুর প্রতিনিধি-সুমন গাজী
আই ওয়ান টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন (মিন্টু মাঝি আজ ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে বলেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ১২নং চান্দ্রা ইউনিয়ন বাসী আমি মোঃ গিয়াস উদ্দিন (মিন্টু মাঝি) চেয়ারম্যান নিবার্চনের প্রার্থীতা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই।
আমি মোঃ গিয়াস উদ্দিন মিন্টু মাঝি, পিতা-বীর মুক্তিযুদ্ধো আব্দুর রশিদ মাঝি। আমার রাজনীতির দীর্ঘ পথচলা অনেকের কাছেই অজানা। আজ সে কথাগুলো সবার সামনে তুলে ধরতে চাই আমি ১৯৯১ সালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করি এবং পরে চাঁদপুর সরকারি কলেজে অধ্যয়ন করি। ছাত্রজীবনের শুরু থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতিতে অংশগ্রহণ করি। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খান, রাফিওস, শাহাদাত ওয়াসিম পাটোয়ারী, মোশাররফ হোসেন, শাহজালাল মিশন, আফজালদের সঙ্গে থেকে রাজনীতি শুরু করেছি। বর্তমান জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশসহ আমরা একই ব্যাচের ও একসাথে রাজনীতি করেছি।
১৯৯৩ সালে এইচএসসি এবং ১৯৯৫ সালে স্নাতক পাস করি চাঁদপুর সরকারি কলেজ থেকে। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হই এবং নাসির গাজী ভাইয়ের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করি। পরবর্তীতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জাহাঙ্গীর হোসেন খান এর কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে কাজ করি। এছাড়াও সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান শফিকুজ্জামানের নেতৃত্বাধীন কমিটিতে সদর উপজেলা বিএনপির সদস্য হিসেবে নির্বাচিত হই।
বর্তমানে আমি ১২নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। মহান আল্লাহর রহমতে এবং দলের আস্থায়, অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দলীয় আদর্শকে ধারণ করে পালন করে যাচ্ছি এবং যতদিন এই দায়িত্বে থাকবো ততদিন পর্যন্ত নিষ্ঠার সঙ্গেই তা পালন করবো। ইনশাআল্লাহ।
এখন স্থানীয় নেতৃবৃন্দ ও ১২নং চান্দ্রা ইউনিয়নের জনগনের দাবি উঠেছে তারা আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। আমি সকলের চাওয়া ও দাবির প্রতি সম্মান জানিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে প্রস্তুত করছি। সেজন্য ১২নং চান্দ্রা ইউনিয়নের সকল জনগনের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।
এক প্রশ্নের জবাবে গিয়াস উদ্দিন (মিন্টু মাঝি) বলেন আমার এই রাজনৈতিক যাত্রা শুধু আমার একার নয় আপনাদের সবাই কে নিয়ে এগিয়ে যেতে চাই। এসময় তিনি আরও বলেন বাংলাবাজারসহ আশেপাশের প্রতিটি কেন্দ্রে ধানের শীষের শক্তি ঐক্যবদ্ধ আছে, থাকবে ইনশাআল্লাহ। কোনো অপচেষ্টা এই শক্তিকে দুর্বল করতে পারবে না। আমি আবারও ১২নং চান্দ্রা ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন

Share
সাম্প্রতিক খবর

