আল মামুন তালুকদার: স্টাফ রিপোর্টার
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে অবস্থিত জামিল নগর জানেসাবা হাউজিং এলাকায় একটি খেজুরের গোডাউনে অ’গ্নি-কা-ণ্ডে’র ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে গোডাউন থেকে আ’গু-নে’র সূত্রপাত হলে গোডাউনে থাকা খেজুরের কাটুনে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন এবং আ’গু’ন নিয়ন্ত্রণে আনতে প্রাথমিকভাবে চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আ’গু’ন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আ’গু’ন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আ’গু’নে গোডাউনের ভেতরে থাকা খেজুরের কিছু কাটুন ও একটি পিকআপের সামনের অংশ পুড়ে গেছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিস তদন্ত শুরু করেছে।

Share
সাম্প্রতিক খবর

