আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

ডাকাতিসহ আড়াই ভরি স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ রৌপ্য সামগ্রী উদ্ধার

Share



ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর থানার সোনাপট্টিতে গত শুক্রবার বিকাল তিনটার দিকে ডাকাতির ঘটনার সাথে জড়িত ৩ ডাকাতকে গ্রেফতার করেছে ফরিদপুর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি চৌকষ দল। উদ্ধার করা হয়েছে আড়াই ভরি স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ রৌপ্য সামগ্রী। এছাড়াও উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি। নবাগত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রেজিনূর রহমান-এর নেতৃত্বে পুলিশের অভিযানিক দল তাৎক্ষনিকভাবে গতকাল অভিযান পরিচালনা করে ৩ ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার মুরাদনগরের মধ্যপাড়া ইউনিয়নের মানপুর গ্রামের মামান মালেক সানির ছেলে মো. ফারুক সনি (৩৪), একই জেলার দেবিদ্বার থানার স্থানারপুল এলাকার মৃত মতি মিয়ার ছেলে ওমর ফারুক সরকার (২৫) ও একই জেলার দেবিদ্বার থানার গোপালপুরের ঘিনাইয়া গ্রামের মৃত তফদল মিয়া ওরফে মোহন মিয়া চৌধুরীর ছেলে জয়নাল চৌধুরী (৩৫)। পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত আরও কয়েকজন আসামি পলাতক রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন